কোন দেশে কত আইইএলটিএস স্কোর লাগবে? ২০২৭-এ উচ্চশিক্ষা, কাজ ও PR-এর সম্পূর্ণ গাইড!

বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, উচ্চবেতনের চাকরি, নাকি পরিবারের সাথে স্থায়ী বসবাস—এই তিনটির মধ্যে কোন লক্ষ্যটি আপনাকে টানে? Bangladesh Youth Leadership Center (BYLC)-এর Youth Matters Survey 2025 অনুযায়ী জানা যায় যে, বাংলাদেশি তরুণদের ১৮.৩%-ই বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চান, কিন্তু স্বপ্নের দেশে পৌঁছানোর পথে IELTS স্কোর যেন এক অদৃশ্য বাধা! আপনি কি ভাবছেন, “আমার স্বপ্নের দেশে কত স্কোর লাগবে?”এই আর্টিকেলে আমরা আলোচনা করবো বাংলাদেশি শিক্ষার্থী ও চাকরিজীবীদের কাছে সবচেয়ে জনপ্রিয় দেশগুলোর IELTS স্কোর চাহিদা নিয়ে, যেখানে তারা উচ্চশিক্ষা, ক্যারিয়ার গড়া বা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখে।

IELTS স্কোর চাহিদা

আইইএলটিএস স্কোর কেন গুরুত্বপূর্ণ?

আইইএলটিএস (IELTS) স্কোর শুধুমাত্র একটি ভাষা দক্ষতার সার্টিফিকেট নয়, এটি আপনার বিদেশে পড়াশোনা, কাজ, বা স্থায়ী বসবাসের স্বপ্নকে বাস্তবায়নের চাবিকাঠি। যেমন:

  • বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবশ্যক
  •  স্টুডেন্ট ভিসা প্রাপ্তির শর্ত
  • পেশাগত স্বীকৃতি ও ক্যারিয়ার
  • স্থায়ী বসবাস (PR) এর পথ সুগম করে
  •  স্কলারশিপ ও ফান্ডিং সুযোগ

উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশের আইএলটিএস স্কোর

আইইএলটিএস (IELTS) স্কোর বিশ্বজুড়ে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের সবচেয়ে জনপ্রিয় মানদণ্ড। তবে দেশ, বিশ্ববিদ্যালয়, এবং বিষয়ভেদে এই স্কোরের চাহিদা ভিন্ন হতে পারে! 

1. অনার্স-মাস্টার্সে খরচ ও কাজের সুযোগ IELTS স্কোর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় ২০টি দেশ এবং সেগুলোতে অনার্স ও মাস্টার্সে প্রয়োজনীয় IELTS স্কোর দেওয়া হলো।

দেশঅনার্সে IELTSমাস্টার্সে IELTSঅন্যান্য তথ্য (খরচ, কাজের সুযোগ)
কানাডা৬.০-৬.৫ (সাধারণত ব্যান্ড ৫.৫+)৬.৫-৭.০ (সাধারণত ব্যান্ড ৬.০+)পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট সর্বোচ্চ ৩ বছর। খরচ: আনুমানিক ৩০-৫০ লাখ টাকা। টিপস: SDS প্রোগ্রাম বন্ধ; Regular Study Permit Stream-এ আবেদন করতে হবে।
যুক্তরাষ্ট্র৬.০-৬.৫৬.৫-৭.০OPT কাজের সুযোগ সাধারণত ১২ মাস; STEM ডিগ্রির ক্ষেত্রে ২৪ মাসের extension-সহ সর্বোচ্চ ৩ বছর। খরচ: ৪০-৭০ লাখ টাকা। নোট: TOEFL/PTE-ও অনেক বিশ্ববিদ্যালয়ে গ্রহণযোগ্য।
যুক্তরাজ্য৬.০ (ব্যান্ড ৫.৫+) থেকে ৬.৫৬.৫ (ব্যান্ড ৬.০+) থেকে ৭.০১ জানুয়ারি ২০২৭ থেকে Graduate Visa সাধারণ Bachelor/Master’s graduate-দের জন্য ১৮ মাস; PhD/Doctoral graduate-দের জন্য ৩ বছর। খরচ: আনুমানিক ৩৫-৬০+ লাখ টাকা। টিপস: Russell Group ইউনিভার্সিটিতে অগ্রাধিকার দিন
অস্ট্রেলিয়া৬.০-৬.৫৬.৫-৭.০স্টুডেন্ট ভিসার জন্য IELTS সাধারণ minimum ৬.০; পড়াশোনার সময় প্রতি দুই সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজ। খরচ: আনুমানিক ৩৫-৫৫ লাখ টাকা। টিপস: Regional Area-তে খরচ তুলনামূলক কম
জার্মানি৬.০-৬.৫৬.৫-৭.০অনেক পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি কম বা নেই, তবে কিছু বিশ্ববিদ্যালয়/রাজ্যে non-EU শিক্ষার্থীদের tuition fee রয়েছে। খরচ: আনুমানিক ১৫-২৫+ লাখ টাকা। নোট: বাংলাদেশি আবেদনকারীদের জন্য APS Certificate আবশ্যক নয়
মালয়েশিয়া৫.০-৬.০৬.০-৬.৫কম খরচে ইংরেজি মাধ্যম। খরচ: ১০-১৮ লাখ টাকা। টিপস: টুইনিং প্রোগ্রামে ইউরোপ/যুক্তরাজ্যের ডিগ্রির সুযোগ
ভারতবিশ্ববিদ্যালয়ভেদে IELTS লাগতে পারে বা waiver পাওয়া যেতে পারে; সাধারণত ৬.০-৬.৫বিশ্ববিদ্যালয়ভেদে IELTS লাগতে পারে বা waiver পাওয়া যেতে পারে; সাধারণত ৬.০-৬.৫বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের নিজস্ব admission requirement অনুসরণ করতে হয়। খরচ: ৫-১৫ লাখ টাকা। নোট: মেডিকেল/ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের admission criteria যাচাই করুন
জাপান৫.৫-৬.৫৬.০-৬.৫MEXT স্কলারশিপে আবেদন করুন। খরচ: ১৫-২৫ লাখ টাকা। টিপস: জাপানি ভাষা শিখুন (প্লাস পয়েন্ট)
নিউজিল্যান্ড৬.০-৬.৫৬.৫-৭.০যোগ্যতা ও study duration অনুযায়ী Post Study Work Visa সর্বোচ্চ ৩ বছর। খরচ: আনুমানিক ৩০-৪৫ লাখ টাকা। নোট: Agriculture, Engineering, Healthcareসহ বিভিন্ন skill-based স্টাডিতে সুযোগ রয়েছে
আয়ারল্যান্ড৬.০-৬.৫৬.৫-৭.০টেক হাব (Google, Microsoft)খরচ: ২০-২৫ লাখ টাকাটিপস: ডাবলিনে কাজের সুযোগ বেশি
রাশিয়া৫.৫-৬.০৬.০-৬.৫মেডিকেলে ডাইরেক্ট এডমিশনখরচ: ৮-১৫ লাখ টাকানোট: রাশিয়ান ভাষা শিখতে হবে
চীন৫.৫-৬.০৬.০-৬.৫MBBS-এ বাংলাদেশিদের পছন্দ খরচ: ১০-২০ লাখ টাকাটিপস: CSC স্কলারশিপে আবেদন করুন
তুরস্ক৫.০-৫.৫৫.৫-৬.০ইসলামিক কালচার ও কম খরচখরচ: ৮-১২ লাখ টাকানোট: SAT/ACT জমা দিতে হয়
পোল্যান্ড৫.৫-৬.০৬.০-৬.৫ইইউ দেশ, সস্তায় ইঞ্জিনিয়ারিং খরচ: ১০-১৫ লাখ টাকা টিপস: ওয়ার্সতে ইংরেজি প্রোগ্রাম
দক্ষিণ কোরিয়া৫.৫-৬.০৬.০-৬.৫গ্লোবাল কোটা স্কলারশিপখরচ: ১৫-২৫ লাখ টাকানোট: K-Pop কালচার জানুন!
ইতালি৬.০-৬.৫৬.৫-৭.০আর্ট, ডিজাইনে বিশ্বসেরাখরচ: ১২-১৮ লাখ টাকাটিপস: ইতালিয়ান ভাষা বোনাস
নেদারল্যান্ডস৬.০-৬.৫৬.৫-৭.০ইংরেজি প্রোগ্রাম, ইনোভেশন হাবখরচ: ১৫-২০ লাখ টাকানোট: টিউশন ফি মাঝারি
নরওয়ে৬.০-৬.৫৬.৫-৭.০পাবলিক ইউনিভার্সিটি ফ্রি!খরচ: ১২-১৮ লাখ টাকা (লিভিং)টিপস: Norwegian ভাষা শিখুন
সাইপ্রাস৫.০-৫.৫৫.৫-৬.০ইইউ-তে সস্তায় পড়াশোনাখরচ: ৭-১০ লাখ টাকানোট: পার্ট-টাইম কাজের অনুমতি
UAE৫.০-৫.৫৫.৫-৬.০ট্যাক্স-ফ্রি ইনকামখরচ: ২৫-৪০ লাখ টাকানোট: Dubai-তে চাকরির সুযোগ

2.ইঞ্জিনিয়ারিং, মেডিকেল (মেডিসিন), এবং গবেষণা (PhD/রিসার্চ) ক্ষেত্রে ১০টি দেশের IELTS স্কোরের

দেশইঞ্জিনিয়ারিংমেডিকেলগবেষণা/PhD
যুক্তরাজ্য৬.০ – ৬.৫৭.০ – ৭.৫৭.০ – ৭.৫
যুক্তরাষ্ট্র৬.৫ – ৭.০৭.০ – ৭.৫৭.০ – ৮.০
কানাডা৬.৫ (প্রত্যেক ব্যান্ডে ৬.০)৭.০ (স্পিকিংয়ে ৭.৫)৭.০ – ৭.৫
অস্ট্রেলিয়া৬.৫৭.০ – ৭.৫৭.০ – ৭.৫
জার্মানি৬.০ – ৬.৫৭.০+৭.০+
নিউজিল্যান্ড৬.৫৭.০৭.০
সুইডেন৬.৫৬.৫ – ৭.০৭.০
নেদারল্যান্ডস৬.৫৭.০৭.০ – ৭.৫
জাপান৬.০ – ৬.৫৬.৫ – ৭.০৭.০
সিঙ্গাপুর৬.৫৭.০৭.০ – ৭.৫

কাজের ভিসা ও PR পেতে কত IELTS স্কোর চাই?

বিদেশে কাজ ও স্থায়ী বসবাস: বাংলাদেশিদের জন্য ১০টি দেশের IELTS স্কোর রিকোয়ারমেন্ট :

দেশকাজের ভিসায় IELTSপ্রাইমারি রেসিডেন্সি (PR) IELTSগুরুত্বপূর্ণ নোটস
কানাডা৬.০ (CLB ৭)৬.০-৭.৫ (CLB ৭-৯)Express Entry-এ বেশি স্কোরে বেশি পয়েন্টProvincial Nominee Program (PNP)-এ কম স্কোরেও সুযোগ
অস্ট্রেলিয়া৬.০ (প্রতি ব্যান্ডে ৫.০+)৬.০-৮.০Skilled Visa (subclass 189/190)-এ ৬.০ স্কোর মিনিমাম- ৮.০ স্কোরে এক্সট্রা পয়েন্ট
জার্মানি৫.০-৬.০ (জার্মান ভাষা প্রাধান্য)B1/B2 জার্মান + IELTS ৬.০-৬.৫-Blue Card-এর জন্য ইংরেজি স্কোর শিথিল- জার্মান ভাষা শিখলে PR ত্বরান্বিত
যুক্তরাজ্য৪.০-৫.৫ (স্পিকিং+লিসেনিং)৬.৫ (UKVI IELTS)-Skilled Worker Visa-এ ন্যূনতম ৪.০-PR-এর জন্য Life in the UK টেস্টও দিতে হয়
নিউজিল্যান্ড৬.৫ (প্রতি ব্যান্ডে ৬.০+)৬.৫+-Skilled Migrant Category Visa-এ স্কোর জরুরি- ৪০ বছরের কম বয়সে অগ্রাধিকার
সুইডেনIELTS লাগে না (সুইডিশ ভাষা চাই)B1/B2 সুইডিশ + IELTS ৬.৫-ইংরেজিভিত্তিক চাকরিতে IELTS লাগে না-PR-এর জন্য ৪ বছর বসবাস আবশ্যক
UAE৫.০-৫.৫ (পেশাভেদে)IELTS লাগে না-Dubai/Abu Dhabi-তে ইংরেজিতে কাজের সুযোগ-PR পেতে Golden Visa (বিনিয়োগ/ট্যালেন্ট)
সিঙ্গাপুর৬.০-৬.৫ (এমপ্লয়ার রিকোয়ারমেন্ট)৬.৫+-Employment Pass-এ IELTS না-ও চাইতে পারে- PR-এ স্থানীয় ইন্টিগ্রেশন জরুরি
নরওয়েIELTS লাগে না (নরওয়েজিয়ান ভাষা)B2 নরওয়েজিয়ান + IELTS ৬.০-অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ইংরেজিতে চাকরি-PR-এর জন্য ৩ বছর কাজ+ভাষা দক্ষতা
মালয়েশিয়া৫.০-৫.৫ (এমপ্লয়ার ডিসক্রেশনে)৫.৫+-MM2H Visa-এ স্থায়ী বসবাসের সুযোগ-কম খরচে জীবনযাত্রা

উপসংহার

আইইএলটিএস স্কোর আপনার গ্লোবাল এডুকেশন ও ক্যারিয়ারের স্বপ্নকে বাস্তবায়নের প্রথম সিঁড়ি। একটি ভাষা পরীক্ষা নয়, বরং আপনার অধ্যবসায়, প্রস্তুতি ও আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতার প্রতিফলন। প্রতিটি দেশ, বিশ্ববিদ্যালয় ও বিষয়ের চাহিদা ভিন্ন—সঠিক তথ্য গবেষণা করে টার্গেটেড প্রস্তুতি নিলেই সাফল্য নিশ্চিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *